Friday, March 4, 2016

দেশপ্রেম বনাম দেশদ্রোহিতা নিয়ে কিছু প্রশ্ন... দেশ কাকে বলে???দেশ মানে কি Geographical বাউন্ডারি? কোনও একটি Single Parameter এ দেশ কে করা যায়??

রাত দুপুরে আজাদি,ধন্যবাদ জেএনউ!
বাবাসাহেবের মিশন সমাজ বিপ্লব এবং ভারতীয় সাম্যবাদী আন্দোলনের নবজন্ম,ধন্যবাদ!
http://letmespeakhuman.blogspot.in/2016/03/blog-post_40.html


দেশপ্রেম বনাম দেশদ্রোহিতা নিয়ে কিছু প্রশ্ন...
দেশ কাকে বলে???দেশ মানে কি Geographical বাউন্ডারি? কোনও একটি Single Parameter এ দেশ কে করা যায়??যদি ধরে নেই একটি নির্দিষ্ট অঞ্চলে কিছু মানুষের একটি মনোগত ধারনা হল দেশ যার একটি বাস্তব ভিত্তি আছে। তাহলে দেশ নামক ধারনাটি সবসময়ই পরিবর্তনশীল। এটা একটা গতিশীল প্রক্রিয়া কোনও Rigid Unchangable structure নয় ।ব্রিটিশ রা আসার আগে মানুষের কাছে দেশ নামক ধারনা টি কেমন ছিল?? বিভিন্ন রাজাদের পরিবর্তিত সাম্রজ্য দিয়ে দেশের ধারনা তৈরি হয়েছে কিম্বা নিজের প্রদেশ নিজের আঞ্চলিক ভাষা সংস্কৃতি নিয়েই ছিল দেশ। পরবর্তীতে ব্রিটিশ দের অধিকৃত জায়গাগুলো কে নিয়ে ভারত নামক দেশের ধারনা তৈরি হয় মানুষের মধ্যে...স্বাধীনতা আন্দোলনের সময় পাকিস্তান-বাংলাদেশ-ভারত মিলেই সংগ্রাম করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে,নিজ দেশ স্বাধীনতার জন্যে...১৯৪৭ সালে স্বাধীনতার পর দেশভাগের পর 'পাকিস্তান' 'বাংলাদেশ' ভারতের শত্রু হয়ে গেলো! অর্থাৎ আজকের ভারতবর্ষ বলতে আমরা যা বুঝি সেটা মোটেই সবসময় একই রকম ছিল না... পৃথিবীতে সর্বদা নতুন দেশ তৈরি হচ্ছে...হবে
দেশপ্রেম মানে কি দেশের বাউন্ডারিকে ভালবাসা? নাকি দেশের মানুষ সংস্কৃতি ভাষা ?? টাটা অম্বানি বিড়লা ও তো দেশের মানুষ তাদের স্বার্থ কে ভালবাসা আমার কাছে দেশপ্রেম নয়... দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ খেটে খাওয়া দিনমজুরের উন্নতি আমার কাছে দেশের উন্নতি... এই মানুষকে ভালবাসা তাদের সংস্কৃতি কে ভাষা কে ভালোবাসা আমার কাছে দেশপ্রেম...
হনুমানথাপ্পার মত সৈনিকদের মৃত্যু নিয়ে দেশপ্রেম এর জিগির তোলা হচ্ছে ।তাদের মৃত্যু কে নিয়ে নিজেরা দেশপ্রেমিক সাজছে! প্রশ্ন উঠছে না কেন অত শিতলাতায় পাহাড়ের উচুতে তাকে ডিউটি দিতে হয়! কি এমন রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের! রাষ্ট্রীয় কাঠামোর কবলে মৃত্যু হয় দেশের সাধারণ ঘর থেকে যে সমস্ত ছেলেরা আর্মি তে যোগ দেয়...সেখানে মরতে হয় নিচুতলার পদাতিক সৈনিকদের... যাদের সেখান হয় শুধু উপরের অর্ডার মেনে চলা! কটা বিজেপি নেতার ছেলে জওয়ানে যোগ দেন??
জনগণের ট্যাক্সের টাকায় পড়ার কথা হচ্ছে। জনগণের টাকায় মন্ত্রীদের ভুরি ভুরি টাকা দেওয়া হয়... প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমনের টাকা কোথা থেকে আসছে?? বিশ্ববিদ্যালয়গুলো তৈরিই হয় নতুন চিন্তনের জন্যে স্বাধীন নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরির জন্যে... সেখানো হয় সমাজের প্রচলিত ভাবনার মধ্যে কোথায় ত্রুটি আছে domination আছে discrimination আছে তাকে খুজে বের করার তাকে প্রশ্ন করার মানসিকতা যাতে আমরা আগামীতে এগুলোকে দূর করে আরও ভালো থাকতে পারি আর একেই ভয় পায় বিজেপি তথা Rss এঁর মতো মৌলবাদী ফ্যাসিস্ত শক্তিরা
দেশ এবং রাষ্ট্র কে অনেক সময়েই গুলিয়ে ফেলা হচ্ছে।রাষ্ট্রদ্রোহিতা কি? ১২৪ ধারায় বলা হচ্ছে যে ঘটনা বা বক্তব্য জনমানসে হিংসা ছড়ায় তাকে রাষ্ট্রদ্রোহিতা বলা হবে ব্রিটিশরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী দের বিরুদ্ধে এই চার্জ করত। ভিয়েতনাম নাম যুদ্ধের সময় ইরাক যুদ্ধের সময় আমেরিকায় রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ সরকারের বিরোধিতা করে তাদের কি দেশদ্রোহী বলা হয়েছিল?? আজকের দিনে সভ্যতার এই পর্যায়ে কোনও সভ্য দেশে কি এই আইন থাকা উচিত?? আপনি যদি লোকতন্ত্রে গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার অধিকারের মধ্যেই পরে আপনি সরকারের যে কোনও সিদ্ধান্ত কে প্রশ্ন করতে পারেন। সুপ্রিম কোর্ট আইনের বিচার ব্যাবস্থায় সুপ্রিম কোনও মতের সুপ্রিম নয় আপনি তাকে বার বার চ্যালেঞ্জ করতে পারেন...
আজাদি স্লোগান প্রসঙ্গে কানহাইয়া যথার্থই বলেছেন-আমরা ভারত থেকে স্বাধীনতা চাইনা,ভারতে স্বাধীনতা চাই ভারত কে যারা লুটছে তাদের থেকে স্বাধীনতা চাই মনুবাদ থেকে পুজিবাদ থেকে।যারা বলেন কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে। তাদের বলব কাশ্মীর এর সমস্যা সমাধান হয়নি জন্যেই ওখানে এখনও LOC(Line of Control) আছে..আজাদ কাশ্মীরের কথা নিয়েও প্রশ্ন উঠুক।প্রশ্ন উঠুক কাশ্মীরের গণভোট আজ অবধি হয় নি !আমরা ইতিহাস ভুলে যাবো না! ভারতীয় আর্মি ভারত রাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে কাশ্মীরের মানুষের সাথে...পাকিস্থান ইন্ডিয়ার বাইরে আজাদ কাশ্মীরের শহিদ মকবুল ভাট কে ফাঁসি দেওয়া হয়েছে 1984 সালে বিচ্ছিনতাবাদী বলে...gawkadal massacre ১৯৯০ সালের ২০ সে জানুয়ারি, হত্যাকাণ্ড যেখানে নিরস্ত্র মিছিলের উপর ব্রিজের দুদিক থেকে গুলি করে হত্যা করে ভারতীয় সেনা রা। ভারতীয় সেনাদের বর্বর অমানবিক অত্যাচারের ফসল হিসেবেই কি বাড়ল না উলটোদিকের হিংসা?? কেন বাড়ল কাশ্মীরে মুসলিম মৌলবাদ?আদৌ কি ভারতের অন্যান্য মুসলিম এর সাথে কাশ্মীরি মুসলিমদের কোনও সম্পর্ক আছে?কোন রাজনৈতিক পরিস্থিতির স্বীকার হতে হল কাশ্মীরি পণ্ডিতদের?? 'কাশ্মীর উত্তর-পূর্ব ভারত আমাদের অবিব্যেচ্ছদ অঙ্গ'-এই আমাদের টি কারা??? কাশ্মীর মনিপুরের মানুষের কথা টা একবারও শোনা হয়েছে কি??
এই প্রশ্ন গুলোর সামগ্রিকতায় উত্তর খুজে না পেলে আমরা হয়তো ভারত নামক দেশ তথা রাষ্ট্রের সমস্যাটা ধরতে পারবো না, বুঝতে পারবনা জাতীয়তা নামক ভাবনাটিকে এই প্রশ্নগুলোর উত্তর খোজার মাধ্যমেই আগামী দিনে লড়াই এর পথ প্রশস্ত হোক....আর এই প্রশ্ন গুলোকেই হয়তো ভয় পেয়ে এসছে বিজেপির মতো মৌলবাদী শক্তিরা...
কানহাইয়ার মুক্তির পর তাই আরও জোরদার হোক উমর অনির্বাণ দের মুক্তির দাবী...দিকে দলিত-আদিবাসীর উপর RSS প্রভাবিত রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে লড়াই তীব্রতর হোক...
দক্ষিনপন্থী গেরুয়াশক্তির বিরুদ্ধে আন্দোলন জিন্দাবাদ
হিন্দু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিপ্লবী ছাত্র-ছাত্রী আন্দোলন জিন্দাবাদ...

No comments:

Post a Comment