Saturday, July 9, 2016

Saradindu Uddipan উত্তরবঙ্গের চা বাগানে তখন মৃত্যু মিছিল চলছে। ক্ষুধার্ত মানুষ, অনাহার পীড়িত মানুষের মৃত্যু মিছিল। একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে চা বাগান।

Saradindu Uddipan
২০১৪ সাল। উত্তরবঙ্গের চা বাগানে তখন মৃত্যু মিছিল চলছে। ক্ষুধার্ত মানুষ, অনাহার পীড়িত মানুষের মৃত্যু মিছিল। একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে চা বাগান।
খাদ্য মন্ত্রীর চা বাগান সফরকালে ২টি মানুষের মৃত্যু হয়। এই মৃত্যুকে অস্বীকার করা হয় সরকার পক্ষ থেকে। বলা হয় রোগ ভোগে মারা গেছে।
আমরা যারা খাদ্য আইনের জন্য লড়াই করে যাচ্ছিলাম ২০০১ সাল থেকে তাদের একটি প্রতিনিধ দল সাক্ষাৎ করতে যাই পশ্চিমবঙ্গের খাদ্য মন্ত্রী মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে। ঠিক হয় যে ১২ জনের একটি তদারকি দল জলপাইগুড়ির বিভিন্ন চা বাগান পরিদর্শন করে সরকারকে একটি রিপোর্ট দেবে্ন এবং সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে চা বাগানের শ্রমিকদের বর্তমান অবস্থার কথা জানাবেন।
চা বাগান পরিদর্শনের অভিজ্ঞতা আজও ভুলতে পারছি না। ভুলতে পারছি না এই বিভীষিকাময় স্মৃতি। মেনে নিতে পারছিনা কিছু সরল খেটে খাওয়া মানুষকে নিশ্চিত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার রাষ্ট্রীয় ষড়যন্ত্র।

No comments:

Post a Comment