Wednesday, May 18, 2016

Manoranjan Byapari Eminent Bengali writer আমি একটি লেখা পোষ্ট করেছিলাম- '' চুরি চামারি'' শব্দ বন্ধটি নিয়ে। আমার বক্তব্য ছিল এই ধরনের শব্দের প্রয়োগের প্রচলন হয়েছে এক শ্রেনীর মানুষকে হীন হেয় নীচ আর অপমানিত করার বদ বাসনা থেকে । দেখলাম সেটা নিয়ে পক্ষে এবং বিপক্ষে প্রবল বিতর্কের ঝড় বয়ে গেল ফেসবুকে । তবে আমি সেই তর্ক বিতর্কের কোন জবাব দেইনি। আমার বক্তব্য -এখন মানুষ শিক্ষায় দীক্ষায় অনেক এগিয়ে গেছে । তাহলে আর এই ধরনের শব্দ ব্যবহার কেন? ১, যেমন পচা কাঠাল, তেমন মুচি খদ্দের । ২ চন্ডালের মত রাগ । ৩, কাওরাদের মত কথা , ৪ চুরি চামারির চোটে দেশটা রসাতলে গেল ৫, বাগদির মত বুদ্ধি ।, যে বা যারা এই সব শব্দ বাক্যে ব্যবহার করেন, জেনে হোক বা না জেনে- তা এখনই বন্ধ করা দরকার । কোন মানুষেরই কাউকে বা কোন জন গোষ্ঠীকে এভাবে অপমানিত করবার অধিকার থাকতে পারেনা । দরকার হলে আইন প্রনয়ন করে এটা বন্ধ করা উচিৎ। আমি ছত্তিশ গড়ে দেখে এসেছি সেখানে কাউকে চামার বললে সেটা গালি হিসাবে গন্য করা হবে । আর বক্তার নামে কেস হবে । ওখানে ''ওঁরা'' যা পেরেছে এখানে তা কেন পারা যাবে না ?

Manoranjan Byapari
Eminent Bengali writer

আমি একটি লেখা পোষ্ট করেছিলাম- '' চুরি চামারি'' শব্দ বন্ধটি নিয়ে। আমার বক্তব্য ছিল এই ধরনের শব্দের প্রয়োগের প্রচলন হয়েছে এক শ্রেনীর মানুষকে হীন হেয় নীচ আর অপমানিত করার বদ বাসনা থেকে । দেখলাম সেটা নিয়ে পক্ষে এবং বিপক্ষে প্রবল বিতর্কের ঝড় বয়ে গেল ফেসবুকে । তবে আমি সেই তর্ক বিতর্কের কোন জবাব দেইনি। আমার বক্তব্য -এখন মানুষ শিক্ষায় দীক্ষায় অনেক এগিয়ে গেছে । তাহলে আর এই ধরনের শব্দ ব্যবহার কেন? ১, যেমন পচা কাঠাল, তেমন মুচি খদ্দের । ২ চন্ডালের মত রাগ । ৩, কাওরাদের মত কথা , ৪ চুরি চামারির চোটে দেশটা রসাতলে গেল ৫, বাগদির মত বুদ্ধি ।, যে বা যারা এই সব শব্দ বাক্যে ব্যবহার করেন, জেনে হোক বা না জেনে- তা এখনই বন্ধ করা দরকার । কোন মানুষেরই কাউকে বা কোন জন গোষ্ঠীকে এভাবে অপমানিত করবার অধিকার থাকতে পারেনা । দরকার হলে আইন প্রনয়ন করে এটা বন্ধ করা উচিৎ। আমি ছত্তিশ গড়ে দেখে এসেছি সেখানে কাউকে চামার বললে সেটা গালি হিসাবে গন্য করা হবে । আর বক্তার নামে কেস হবে । ওখানে ''ওঁরা'' যা পেরেছে এখানে তা কেন পারা যাবে না ?

No comments:

Post a Comment